কারবালা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কারবালা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কারবালার শোকসাহিত্য : ‘মর্সিয়া’ ও ‘নওহা’
মর্সিয়া (مرثیہ) ও নওহা (نوحہ)—এই দুই প্রকার শোককবিতা কারবালার ট্র্যাজেডিকে কেন্দ্র করে গড়ে উঠেছে। বহু শতাব্দীর পুরোনো সাহিত্যিক ও ধর্মীয় ঐতিহ্য রয়েছে এই ধারা দুটোর। বিশেষ করে উর্দু, ফারসি ও আরবি ভাষায় রচিত, পরে বাংলা সাহিত্য মর্সিয়ার প্রভাবপুষ্ট হয়। বাংলা ভাষার কবিরা কারবালার ট্র্যাজেডিকে কেন্দ্র করে মর্সিয়ার বৈশিষ্ট্য বহন করে এমন বহু শোকগীতি, ছড়া, গান, কবিতা রচনা করেছেন। মীর মশাররফ হোসেন গদ্যকার হলেও মর্সিয়ার আবেগ, কাঠামো ও উদ্দেশ্যকে রূপান্তর করেছেন। বস্তুত তিনি একটি স্বতন্ত্র শোকসাহিত্য নির্মাণ করেছেন। ‘বিষাদসিন্ধু’র অন্তস্থ ভাব ও আবেগ গদ্য-মর্সিয়া হিসেবে বাংলা সাহিত্যে অনন্য।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
