বিপ্লব লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বিপ্লব লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সাহিত্য সংস্কৃতিতে বিপ্লবের দায় ও মুক্তি

ডেইলি স্টারে পাঠের লিঙ্ক

বিপ্লবের কোনো দেশ নেই। একটি জনগোষ্ঠী দ্বারা সংঘটিত হলেও, তাতে আছে সবার অধিকার। বিপ্লব একটি বাস্তব ঘটনা, যা ঘরে বসে হয় না। অনলাইন এক্টিভিজম মনোজাগতিক পরিবর্তনে দরকার হলেও, মাঠে থাকার বিকল্প নেই। ১৯৭১-এর মুক্তিযুদ্ধ থেকে ২০২৪-এর অভ্যুত্থানের প্রধান স্পিরিট পরিবর্তন। কেনো বা কার জন্য এ-পরিবর্তন? বিপ্লবে শিল্পসাহিত্য কাজে আসে? বিপ্লব-পরবর্তী শিল্পীদের ভূমিকা কী হওয়া উচিত? উত্তর একবারে দেওয়া কঠিন।