খোরশেদ আলম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
খোরশেদ আলম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

‘লোভ’ বইটি সম্পর্কে লেখকের কথা

লো মানুষের জীবনের সঙ্গে বাঁধা। আমরা যেভাবেই বিশ্বকে কল্পনা করি, লোভের ভূমিকা সর্বগ্রাসী। মানবিক সদ্গুণ প্রতিষ্ঠা দেওয়ার অবিরত চেষ্টা কি তবে মাঠে মারা যাবে? শিল্প-সাহিত্য-সঙ্গীত, সমাজ-অর্থনীতি-রাজনীতি, ব্যবসা-চিকিৎসা-শিক্ষা, কূটনীতি-যুদ্ধ-শান্তি হেন কোনো শাস্ত্র বা চর্চা নেই, যা প্রয়োগ করতে গেলে লোভকে সামলে-সুমলে চলতে হয় না।

খোরশেদ আলমের গল্প নিয়ে পাঠকের ভাবনা

খোরশেদ আলম ৪ মে ১৯৮০ সালে গাইবান্ধার দারিয়াপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি দারিয়াপুর আমান উল্যাহ উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি, সরকারী বিজ্ঞান কলেজ, ঢাকা থেকে এইচ.এস.সি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচ.ডি অর্জন করেন। তাঁর লেখালেখির আগ্রহ গল্প, প্রবন্ধ, অনুবাদ ইত্যাদি। তাঁর প্রথম গল্পগ্রন্থ উত্তরমেঘে শিলাবৃষ্টি প্রকাশিত হয় অমর একুশে গ্রন্থমেলা১৬ তে। তাঁর এই গল্পগ্রন্থের এগারটি গল্প নিয়ে বাংলা ট্রিবিউন-এর সঙ্গে পাঠ অনুভূতি প্রকাশ করেছেন সুব্রত দত্ত পাঠের লিঙ্কএকজন পাঠকের ভাবনা বাংলা ট্রিবিউন

“শাইলকের বাণিজ্য বিস্তার” : বিশ্বায়নের পৃথিবী

 কথকতায় প্রকাশিত। পত্রিকায় পাঠের লিঙ্ক: 

শাহযাদ ফিরদাউস শাইলকের বাণিজ্য বিস্তার উপন্যাসে এক বিশেষ চিন্তাকে ব্যবহার করেছেন। আধুনিক বিশ্বে গ্লোবালাইজেশন কীভাবে সর্বব্যাপী প্রভাব ফেলেছে তা-ই  উপজীব্য এ-উপন্যাসে। বিশ্বায়নের ফল মুক্তবাণিজ্যের সর্বগ্রাসী অর্থনৈতিক ক্রিয়াকাণ্ড। এর নগ্নতা ও কুশ্রীতা এতে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এ-উপন্যাসের কাহিনি কাঠামো সরল হলেও চিন্তা কাঠামো মোটেও তা নয়। লেখাটি কথকতা প্রকাশ করেছে। 


কমলকুমার ও ‘অন্তর্জলী যাত্রা’ : শিল্পীর দেখার চোখ

নিবন্ধটি অন্তর্জলী যাত্রা :বয়ন ও বয়ান  গ্রন্থে প্রকাশিত। সম্পাদনা করেছেন : শোয়াইব জিবরান। বর্তমানে ইন্টারনেটে রাখা আছে। পাঠকের জন্য লিঙ্ক : কমলকুমার ও শিল্পীর দেখার চোখ
নিবন্ধটি এই গ্রন্থে প্রকাশিত

 -------------------------------------------------------------------------------------
নিবন্ধটি সহজপাঠ পত্রিকায়ও একইসঙ্গে প্রকাশিত হয়। 
সম্পাদক : শোয়াইব জিবরান 



ওয়েবে পাঠের লিঙ্ক : কমলকুমার ও শিল্পীর দেখার চোখ

রবীন্দ্রনাথকে সরলীকরন, ভুলবোঝা এবং আরো

এই গদ্য চিহ্ন লিটলম্যাগে প্রকাশিত প্রবন্ধের অংশবিশেষ
*রবীন্দ্রনাথের নোবেল নিয়ে বিতর্ক কেন?  
*রবীন্দ্রনাথ কি সাম্রাজ্যবাদের পক্ষের লোক?
*কী ছিল তাঁর জাতীয়তাবাদী ভাবনা। 
*ভ্রমণ ও চিঠিপত্রের রবীন্দ্রনাথ কেমন?
                                                      
রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাপ্তির শত বছর অতিক্রান্ত। ইতোমধ্যে রবীন্দ্রনাথকে নিয়ে ভাল কিংবা মন্দ দু ধরনের সমালোচনাই হয়েছে এবং বিস্তর। তাঁকে কেউ প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন, কেউ নিন্দার ভারে তরীটিই ডুবিয়েছেন। নোবেল পাওয়া বা না-পাওয়া রবীন্দ্রনাথকে আড়াল করলেও রবীন্দ্রনাথের বিশেষ বদল হয়নি। প্রশ্ন জাগে, সাহিত্য-রসিক তথা বোদ্ধাজনের কাছে তাঁর প্রতি আবেগের খুব কম-বেশি হত কি? 

জাতীয়তাবাদ প্রসঙ্গ এবং রবীন্দ্র-ভ্রমণ ও চিঠিপত্র

একাডেমিয়া.এডুতে পাঠের লিঙ্ক


টাই-সাহেব

‘টাই-সাহেব’ গল্পটি অক্ষৌহিণী ৪র্থ সংখ্যায় প্রকাশিত
সাহিত্য শিল্প ও সংস্কৃতির ছোটকাগজ অক্ষৌহিণী‘র ৪র্থ সংখ্যা। এই সংখ্যায় স্থান পেয়েছে সৈয়দ শামসুল হকের ওপর একটি ক্রোড়পত্র। এছাড়াও আছে আশির দশকের সাহিত্যের ওপর একটি বিশেষ আয়োজন। আছে পশ্চিম বাংলা ও ত্রিপুরার গল্প, অনুবাদ কবিতা ; বাংলাদেশের নবীন প্রবীণ সাহিত্যিকদের কবিতা ও গল্প ; আছে গ্রন্থালোচনা।
প্রধান সম্পাদক : ড. সোলাইমান কবীর; সম্পাদক : আহমেদ বাসার

বই / প্রকাশনা

অমর একুশে বইমেলা (২০২৪)


প্রকাশনী : কথাপ্রকাশ


‘লোভ’ বইয়ের সূচি


উপক্রমণিকা 

লোভের মনস্তত্ত্ব 

মিথপুরাণে লোভের বসতি

মহাকাব্যে অপ্রতিরোধ্য লোভ

বাংলা উপন্যাসে লোভ অনুষঙ্গ



কুশে বইমেলা (২০১৮)
“বাংলা উপন্যাস : শিল্পিত কররেখা”। প্রকাশনী: বিশ্বসাহিত্য ভবন। 
প্রচ্ছদ -- কাজী মো. মহসিন এবং রেখাচিত্র শিল্পী-- শামীম রেজা
 
শিল্পিত কররেখা বইয়ের সূচি

১. শিল্প-অনুভবে ‘কপালকুণ্ডলা’
২. মীর মশাররফ হোসেনের ‘বিষাদ-সিন্ধু’ : ফিরে দেখা
৩. `ঢোঁড়াই চরিতমানস’ এবং `মরুস্বর্গ’ : এপিকের আধুনিকায়ন
৪. মানিক বন্দ্যোপাধ্যায়ের `অহিংসা’ : নারী―স্বর্গচ্যুত অপ্সরী কিংবা মানবী
৫. `তিতাস একটি নদীর নাম’ : বাস্তুহারা শিল্পীর যন্ত্রণা
৬. কমলকুমার ও `অন্তর্জলী যাত্রা’ : শিল্পীর দেখার চোখ
৭. সমরেশ বসুর `গঙ্গা’ : কৈবর্ত জীবনালেখ্য
৮. কালকূটের `শাম্ব’ : অভিশাপ-আত্মোপলব্ধি-মুক্তি
৯. হাসান আজিজুল হকের উপন্যাস : ব্যক্তি-অভিজ্ঞতায় শিল্পীর আত্মমুকুর



একুশে বইমেলা (২০১৬)
 গল্পের বই “উত্তরমেঘে শিলাবৃষ্টি” 
প্রকাশনী :  বিশ্বসাহিত্য ভবন।
প্রচ্ছদ : শাহাবুদ্দিন আহমেদের চিত্রশিল্প ‘ঝড়’ (The Storm) অবলম্বনে 
নামলিপি : Rilke Rashid —


একুশে বইমেলা (২০১৬)

প্রচ্ছদ : Rilke Rashid
“সমরেশ বসুর উপন্যাস : সময়, মানুষ ও শিল্প” ।। অঙ্কুর প্রকাশনী
সমরেশ বসু তীব্র জীবন-অন্বেষী কথাশিল্পী। তিনি জানতেন কীভাবে জীবন ও শিল্পের সেতুবন্ধন তৈরি হয়।
“সম্ভবত দুঃখ ও গ্লানির মধ্যেই নিজেকে ও অপরকে কিছুটা চেনা যায়। সাহিত্যের যা কিছু দায় সে তো জীবনেরই কাছে। সাহিত্যের থেকে জীবন বড়, এ সত্যের জন্য সাহিত্যিককে গভীর অনুশীলন করতে হয় না, তা সততই অতিজীবন্ত।”--সমরেশ বসু
 —

“সমরেশ বসুর উপন্যাস : সময়, মানুষ ও শিল্প” বইয়ের সূচি

ভূমিকা
১ম অধ্যায় : বাংলা উপন্যাস ও সমরেশ বসু : পরিপ্রেক্ষিত
২য় অধ্যায় : সমরেশ বসুর উপন্যাস : কালের দর্পণে সমাজ ও মানুষের অবয়ব
৩য় অধ্যায় : সমরেশ বসুর উপন্যাস : নির্মিতির নন্দন
৪র্থ অধ্যায় : কালকূটের পুরাণ : ঐতিহ্য অনুসন্ধান ও নবনির্মিতি
উপসংহার


বইমেলা-২০১৫ 

বইমেলা-২০১৫ 
‘কথাসাহিত্য পাঠ ও চিন্তন’
বিশ শতকের বেশ কয়েকজন কথাশিল্পীকে নিয়ে 
‘অক্ষর’ প্রকাশনী। 

‘কথাসাহিত্য পাঠ ও চিন্তন’ বইয়ের সূচি

কাজী নজরুল ইসলামের গল্প : একটি আবেগ ঝরা অধ্যায়

লেখাটি নজরুল সংখ্যা-২০১৩-এ প্রকাশিত

কাজী নজরুল ইসলাম কবি। কবিতাই তাঁর শিল্পসিদ্ধির মূলে। তাও আবার বহুকর্ষিত কোনো সাহিত্যচর্চা নয়। যেন এক অপরিমিত আবেগঘনত্ব, সঙ্গে এক উচাটন মন। তা-ই তাঁর সাহিত্যের সৌন্দর্যকে বিকিরিত করছে। বহু পুরাতন ও ব্যবহৃত কথাটিই পুনরায় বলতে হয়-- আবেগের উচ্চতাই যেন তাঁকে স্বভাব কবিতে রূপান্তরিত করেছে। শুধু কবিত্ব নয়, কথাসাহিত্যের নজরুল একই বিভায় উচ্চকিত। অপরিমিত আবেগের ঘনত্ব তাঁর শৈল্পিকতাকে ভিন্ন খাতে প্রবাহিত করে হয়তবা। কিন্তু নজরুলের সেই স্বভাব উন্মত্ততাই এক বিশেষ সম্পদ। যেন শৈল্পিক কারিগরিতে তা পুরোপুরি বাঁধা নয়; তবুও তিনি কথাশিল্পে যোগ করেন এক নতুন মাত্রা। তাঁর উপন্যাস, গল্প, নাটক এমনকি মননশীল রচনা প্রবন্ধেও সেই আবেগের ঘনীভূত ছায়া বিদ্যমান।

অ্যাডোনিস : কবি ও নির্বাসিত শিল্পী

দৈনিক যুগান্তরে প্রকাশিত


অ্যাডোনিস আধুনিক কাব্যজগতে পরিচিত একটি নাম। তাঁর জন্ম ১ জানুয়ারি ১৯৩০ সালে সিরিয়ার উত্তরে লাতিকিয়ার অন্তর্গত আল-কাসাবিন গ্রামে। অ্যাডোনিসের পুরো নাম আলী আহমেদ সাই’দ আসবার। তবে সিরিয়ার এ সাহিত্যিককে গোটা বিশ্ব সংক্ষিপ্ত অ্যাডোনিস নামেই চেনে। গত কয়েক বছরে বারবার নোবেল পুরস্কারের তালিকায় তার নাম ওঠে।

গল্প : অনিকেত

আনন্দধ্বনি
গল্পগ্রন্থ উত্তরমেঘে শিলাবৃষ্টি অন্তর্ভুক্ত এই গল্পটি আনন্দধ্বনি পত্রিকায় প্রকাশিত এবং কথকতা  ওয়েবম্যাগে পুনর্মুদ্রিত হয়।

আনন্দধ্বনি, সম্পাদক : শঙ্কর কুমার মল্লিক, প্রকাশ : ১লা বৈশাখ ১৪২০(১৫ এপ্রিল ২০১৩), আরণ্যক ট্রাস্ট, খুলনা।

গল্প-পাঠের লিঙ্ক

স্বপ্ন, নায়ক কিংবা তিতাসের মৃত্যু

অদ্বৈত মল্লবর্মণের শততম জন্মবর্ষেকথকতা প্রকাশ করে।
মূল পত্রিকায় লিঙ্ক : কথকতা: স্বপ্ন, নায়ক কিংবা তিতাসের মৃত্যু

গল্প | নগর বেশ্যা





ভোরের কাগজ সাহিত্য পাতায় প্রকাশিত 


গল্প | পাগলী ও নষ্টভ্রুণ

ভোরের কাগজ- এ প্রকাশিত : পাগলী ও নষ্টভ্রূণ
প্রতিদিন যাত্রীর হাঁকাহাঁকি চিৎকার আর চেঁচামেচিতে পূর্ণ হোসেনপুর স্টেশন। পূব-পশ্চিমমুখো রেললাইনের একপাশে স্টেশনের অফিস ঘর ও যাত্রীদের অপেক্ষা করবার স্থান। এর উল্টোদিকে স্টেশনের পুরোনো কিছু জীর্ণ ঘর। মালগাড়ির পুরোনো বগিসহ কয়েকটি গুদামঘরের অস্তিত্ব এখানে টের পাওয়া যায়। দুপাশের দুটো রাস্তা শহরের দিকে প্রবেশ করেছে।

গল্প | কান্না

গল্পটি রাঢ়বঙ্গ পত্রিকায় প্রকাশিত


পত্রিকার নাম : রাঢ়বঙ্গ । প্রকাশ : আগস্ট ২০১৩
প্রথম বর্ষ, প্রথম সংখ্যা ।। সম্পাদক : অনুপম হাসান।
রাজশাহী, বাংলাদেশ

[গল্পটি অনুপম হাসান সম্পাদিত লিটল ম্যাগাজিন রাঢ়বঙ্গ-তে প্রকাশিত হয়। গ্রামীণ পটভূমি নির্ভর এই গল্পের থিম গ্রামীণ মানুষের ভেতরে জেগে থাকা অনুভূতিপ্রবণতা। নবিতুন একটি গ্রামীণ নারী চরিত্র। স্বামী ছেরাজ আলী তাকে রেখে নতুন বিয়ে করে। ছেরাজ আলী যখন মারা যায় তখন নবিতুন ডুকরে কেঁদে ওঠে। বস্তুত মানবমন রহস্যময়। এই রহস্যের একটুকরো কান্না গল্প]

গল্প । ইয়াকুত পাথর

গল্পটি প্রথমে “সপ্তসিন্ধু” দৈনিক ডেসটিনির তে প্রকাশিত হয়। বিশেষ অর্জন হচ্ছে গল্পটি ২০১৪ সালে গতিধারা প্রকাশনী থেকে মুদ্রিত এই সময়ের গল্প  নামক সংকলন গ্রন্থে স্থান পায়। সম্পাদনা করেন--মোহাম্মদ আবদুল মান্নান ও রাশেদ রহমান। দৈনিক ডেসটিনি বন্ধ হলে ইন্টারনেট দুনিয়ায় পাঠের উদ্দেশ্যে গল্পের ওয়েবজিন গল্পাড়ং পত্রিকায় পুনঃপ্রকাশ হয়। 

ওয়েবে পাঠের লিঙ্ক : গল্প । ইয়াকুত পাথর

গল্প | দাপট

ভোরের কাগজে প্রকাশিত
তখন ভর দুপুর। কলিম মিয়া তার তিন নম্বর বউকে কাছে ডাকে। অন্য বউদের চেয়ে এ-বউয়ের প্রতি তার টান একটু বেশিই। কিন্তু প্রথম যৌবনের মত দাপট তার আর নেই। তবু কথায় কথায় বউয়ের মুখ ঝামটা খেয়েও সে হাল ছাড়ে না। তৃতীয় বউয়ের বয়স কম বলে প্রথম বউয়ের তুলনায় সে প্রায় মেয়ের বয়সী।