আমরা এমন একটা পৃথিবীতে বাস করছি যেখানে বৌদ্ধিক মানুষের জন্য চিন্তার চর্চা একটা অনিবার্য বিষয়। দর্শন কিংবা তত্ত্বভাবনা ব্যতিরেকে সেখানে চলাই মুশকিল। বৌদ্ধিক মানুষের এও এক সঙ্কট—স্বাভাবিক জীবনটাকে দর্শন-পরিস্রুত না করলে হালে পানি পাওয়া যায় না। কিন্তু ভিন্নভাবেও জগতকে দেখা যেতে পারে। এই দেখাটা কি একটা দর্শন নয়? দর্শন শাস্ত্রবিদগণ কথাটা না-ও মানতে পারেন। কারণ সেখানে পদ্ধতির প্রশ্ন তোলাটা জরুরি।
