একসময় পৃথিবীতে রাজা/শাসক ছিলো না। যখন সমাজ তৈরি হলো, এর ভালোমন্দ দেখার ভার কিছু লোকপ্রধানদের ওপর নিযুক্ত হলো। সীমিত কিছু বিচার-আচার, নিয়মকানুনের মধ্যে তারা শান্তিতেই বসবাস করছিলো। কিন্তু এতে তাদের আশ মিটলো না। একসময় তারা রাজার প্রয়োজন অনুভব করলো। অর্থাৎ খাল কেটে কুমির নিয়ে এলো! মাঝে মাঝে তাই ভাবি-- মানবপ্রকৃতিই তাদের সর্বনাশের কারণ। অন্যদিকে পশুরা খাচ্ছে-দাচ্ছে জীবনযাপন করছে, দলাদলি করছে না, দলবেঁধে যুদ্ধও করছে না। অথচ হেন অপকর্ম নেই, যা মানুষ করছে না।
.jpeg)