লোভ মানুষের জীবনের সঙ্গে বাঁধা। আমরা যেভাবেই বিশ্বকে কল্পনা করি, লোভের ভূমিকা সর্বগ্রাসী। মানবিক সদ্গুণ প্রতিষ্ঠা দেওয়ার অবিরত চেষ্টা কি তবে মাঠে মারা যাবে? শিল্প-সাহিত্য-সঙ্গীত, সমাজ-অর্থনীতি-রাজনীতি, ব্যবসা-চিকিৎসা-শিক্ষা, কূটনীতি-যুদ্ধ-শান্তি হেন কোনো শাস্ত্র বা চর্চা নেই, যা প্রয়োগ করতে গেলে লোভকে সামলে-সুমলে চলতে হয় না।