বেলাল চৌধুরী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বেলাল চৌধুরী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

কবি বেলাল চৌধুরী: নির্বাসিতের আত্মদণ্ড

খবরের কাগজ-এ ছাপা 

বেলাল চৌধুরীর কবিতায় রাজনীতি প্রকট নয়, বাংলাদেশের ইতিহাস, স্বাধীনতা, দেশভাগ আসে প্রতীকীভাবে। ‘যে ধ্বনি চৈত্র শিমুলে/ রক্তের মতো ফুটে ওঠে প্রান্তরের ধুলোয়/ সে ধ্বনির ভাষা আমি বুঝি না/ তবু কান পেতে শুনি।’ চৈত্র, শিমুল, রক্ত, প্রান্তর, ধুলো শব্দগুচ্ছ বাংলার ভূমি, ঋতু, সময় ও ইতিহাস। ইতিহাস এখানে রহস্যময়তার অন্তরালবর্তী। জীবনানন্দের মতো তা ‘কবিতার অস্থির ভিতরে’ ‘ইতিহাস চেতনা’, যার ‘মর্মে’ ‘পরিচ্ছন্ন কালজ্ঞান।’ তার অনেক কবিতা অস্তিত্ব, কাল ও নৈঃসঙ্গের অপ্রতিম চিহ্ন।