মূল লিঙ্ক : খৈলানপালা : খোরশেদ আলম
খৈলান পালা : জীবন ও মানুষের শিল্প -খোরশেদ আলম
08 Dec 2022, 01:35 PM রঙ্গশালা শেয়ার:
আমরা সবসময় দাবি করি একটা মানবিক পৃথিবীর। সেই মানবিক পৃথিবী তৈরির জন্য বহু মানুষ শ্রম-সাধনা ও ত্যাগ-তিতিক্ষার নজির রেখে গেছেন। বর্তমান পৃথিবীতেও এসব দৃষ্টান্ত গ্রহণ করে কেউ কেউ মানবিক-চর্চার অংশীভূত হচ্ছেন। নাট্যশিল্প এক্ষেত্রে বড়ো নিয়ামকের একটি। শিল্পের বৃহত্তর উদ্দেশ্য সাম্য ও মানবতার পৃথিবী সৃষ্টি করা। শিল্পের জন্য শিল্প নয় শুধু; শিল্প মানুষের জন্য।