‘বিচিত্র প্রবন্ধে’র রবীন্দ্রনাথ
রবীন্দ্রনাথের 'বিচিত্র প্রবন্ধ' কাব্যগুণ পরিশ্রুত গদ্য রচনা। প্রবন্ধগুলো হৃদয়ের না-বলা কথার উদাহরণ। রবীন্দ্রনাথের অন্যান্য গদ্য থেকে শৈলীগতভাবেই এর ভাষা আলাদা। সবচেয়ে বড় কথা এ-রচনাগুলোতে রয়েছে মানুষের অন্তর্লীন অনুভবের কথা। আবার এর সঙ্গে তাঁর চিন্তার প্রসারতাও উপেক্ষা করার নয়।
একথা বলার অপেক্ষা থাকে না যে রবীন্দ্রনাথ তাঁর সমকালীন বিশ্বের ঘটনাপ্রবাহের সূক্ষ্মতম খবরটাও রাখতেন। ‘বিচিত্র প্রবন্ধে’ সরাসরি কোনো যুগের দ্বন্দ্ব-কোলাহলের খবর পাই না। তবে জীবনের খুব কাছাকাছি থাকা যায় এমন সব বিষয় এতে প্রকাশিত হয়েছে অত্যন্ত সহজ রূপে।
বাস্তব বিশ্বে রয়েছে বিমর্ষ ও ব্যতিব্যস্ত হবার মতো যথেষ্ট বিষয়। এর বিপরীতে রবীন্দ্রনাথ যেন আশার ভেলায় পাড়ি দিয়েছেন। তিনি তৈরি করেছেন গভীর অনুভূতি, পাঠক-হৃদয়ে সঞ্চার করার অনুপম এক ভাষাভঙ্গি।
রবীন্দ্রনাথ তাঁর সহজাত কবিমন ও দূরদৃষ্টি দিয়ে যেন এক মহাজাগতিক সৌন্দর্যের অনুধ্যান করেছেন এই 'বিচিত্র প্রবন্ধে'। সঙ্গত কারণে তা ব্যক্তিকেন্দ্রিক ভাবনার অনন্য দর্পণ হয়ে উঠেছে।
নানা রহস্যসূত্রে কবি এখানে জীবন-মৃত্যু, প্রকৃতি, বিশ্ব-চরাচর, ভ্রমণ এমনকি দৈনন্দিন বাস্তবের মধ্যেও জীবনের বৃহত্তর ও মহত্তম সৌন্দর্যকে আবিষ্কার করেছেন।
বস্তুত ‘লাইব্রেরি’, ‘পনের আনা’, ‘বাজে কথা’, ‘মাভৈ’, ‘রুদ্ধগৃহ’, ‘নববর্ষা’, ‘কেকাধ্বনি’, ‘বসন্তযাপন’, ‘পরনিন্দা’, ‘পথপ্রান্তে’, ‘পাগল’, ‘রঙ্গমঞ্চ’, ‘সরোজিনী প্রয়াণ’, ‘ছোটোনাগপুর’ প্রভৃতি প্রবন্ধে অমূল্য সব চিন্তার প্রতিফলন ঘটেছে।
(অংশ বিশেষ)
রবীন্দ্রনাথ ঠাকুরের 'বিচিত্র-প্রবন্ধ' গ্রন্থের ওপর আমার লেখা। পরিপূর্ণ লেখাটি ‘ভূমিকা’ হিসেবে প্রকাশ করেছে 'বিভাস' প্রকাশনী। সেখানে এই গ্রন্থের বিভিন্ন প্রবন্ধ সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন